“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দায়ে ঠেকে বলছোরে মন আল্লা গণি
দায়ে ঠেকে বলছোরে মন আল্লা গণি
  • Sub Title: সুখের কালেতে তাঁরে ভেলোরে মণি

দায়ে ঠেকে বলছোরে মন আল্লা গণি।
সুখের কালেতে তাঁরে ভেলোরে মণি।।

আগা কেটে হলি মুসলমান
মানুষে আনলি নে ইমান
মানুষরূপে মদুদ শয়তান
ঘরে ঘরে জানি।।

উবহায়জত মুসিবত এলে
দরুদ কালাম পড়ো সকলে
সে সকল উতরায়ে গেলে
গাজীর গান গেয়ে বেড়াও শুনি।।

দুষে বেড়াও জাত ভালো না
আপন জাতের খবর জানো না
লালন বলে এমন দিনকানা
আর তো দেখিনি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 কি করি ভেবে মরি
কি করি ভেবে মরি

কি করি ভেবে মরি

  • Sub Title: মন-মাঝি ঠহর দেখি নে
আমি যদি যাই মরিয়া রে
আমি যদি যাই মরিয়া রে

আমি যদি যাই মরিয়া রে

  • Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন