“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঠিক মুসুল্লি বলছ কারে
ঠিক মুসুল্লি বলছ কারে
  • Sub Title: মুসুল্লি সব এ সংসারে

ঠিক মুসুল্লি বলছ কারে
মুসুল্লি সব এ সংসারে।।

শুনবো সাঁইয়ের নিগূঢ় কথায়
আশা তসবির জন্ম কোথায়
কে পরালো খিলকা গলায়
মাথায় তাজ পড়ালো কেরে।।

একটি মরার পাঁচটি কাল্লা
কাল্লায় বলছে আল্লা আল্লা
কোন্ কাল্লায় হয় রসুলউল্লা
সদাই নাম কে জপেরে।।

তহবন পরে হলি খাঁটি
উপরে ডোর নিচে কোপনি
লালন বলে এসব ফষ্টি
খাটবে নারে সাধুর দ্বারে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যার নয়নে নয়ন চিনেছে
যার নয়নে নয়ন চিনেছে

যার নয়নে নয়ন চিনেছে

  • Sub Title: ও তার প্রভেদ কিবা রয়েছে
ও কথা বলো না তারে
ও কথা বলো না তারে

ও কথা বলো না তারে

  • Sub Title: আমার কপাল-দোষে চপল সেজন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন