“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 গুরু বিনে কি ধন আছে
গুরু বিনে কি ধন আছে
  • Sub Title: কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে

গুরু বিনে কি ধন আছে।
কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে।।

বিষয়-ধনের ভরসা নাই
ধন বলতে ধন গুরু গোঁসাই
সে ধনের দিয়ে দোহাই
ভব-তুফান যাবে বেঁচে।।

পুত্র পরিবার বড় ধন
পেয়েছি এই ভবের ভূষণ
মায়ায় ভুল হয়ে অবোধ মন
গুরু-ধনকে ভাবলি মিছে।।

কোন ধনের কি গুণপনা
অন্তিম কালে যাবে জানা
গুরু-ধন এমন চিনলে না
নিদানে পস্তাবি পাছে।।

গুরু-ধন অমূল্য ধন রে
বুঝালে বুঝিস হাঁরে
সিরাজ সাঁই কয়, লালন তোরে
নিতান্ত পেঁচোয় পেয়েছে।।

————
লালন-গীতিকা, পৃ. ১৯

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

জগতের পুরোহিত তুমি
জগতের পুরোহিত তুমি

জগতের পুরোহিত তুমি

  • Sub Title: এক চায় একেরে পাইতে দুই চায় এক হইবারে
আয় বা’ নিলাজে কালা’ রে
আয় বা’ নিলাজে কালা’ রে

আয় বা’ নিলাজে কালা’ রে

  • Sub Title: কালা কোন্ ঘাটে ভরিতাম গঙ্গার জল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন