“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 পড় গে নামাজ ভেদ বুঝে সুঝে
পড় গে নামাজ ভেদ বুঝে সুঝে
  • Sub Title: সুঝে

পড় গে নামাজ ভেদ বুঝে
সুঝে।

বরজখ নিরিখ
না হলে ঠিক
নামাজ আরও মিছে৷।
সুন্নত করণ নফল সকল
রেকাত গোনা নামাজে৷।
থাকলে এসব
হিসাব কিতাব
বরজখ ঠিক বয় কিসে।।

আত্তাহিয়াত রুকু সালাম
তাহার প্রমাণ আছে।
আপনি কেনে
আপন পানে।
তাকাও নামাজে বসে৷।
দেখে তার ভজনের হুকুম
সাদের করেছে।
বলছে লালন
আন্দলা এমাম
ইস্তিন্দা নাই তার পিছে৷।
————
৩১৮. লালন-গীতিকা, পৃ. ১৪৪
এই গানে
নামাজ সংক্রান্ত অনেক বিষয়ের উল্লেখ আছে। বরজখ (মৃত্যুর পর ও শেষ বিচারের পূর্বে আত্মার
অবস্থানের স্থান); সুন্নত (নামাজের প্রকারভেদ), নফল নামাজের প্রকারভেদ), রেকাত (নামাজের
একটি অংশ), আত্তাহিয়াত (নামাজের একটি শ্লোক), রুকু (নামাজের একটি অংশ), সালাম (নামাজের
শেষের একটি রীতি), হুকুম সাদের (আদেশ প্রদান), এমাম (যিনি নামাজ পড়ান), ইস্তিন্দা
(দাঁড়ানো) ইত্যাদি।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 আমার ঠাহর নাই গো মন-বেপারী
আমার ঠাহর নাই গো মন-বেপারী

আমার ঠাহর নাই গো মন-বেপারী

  • Sub Title: এবার ত্রিধারায় বুঝি দোবে আমার তরী
 শ্রীরূপের সাধন আমার কৈ হল
শ্রীরূপের সাধন আমার কৈ হল

শ্রীরূপের সাধন আমার কৈ হল

  • Sub Title: শুধু কথায় কোট মারিয়া জনম বিফলে গেল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন