“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আর কেনরে মন ঘুর বাহিরে
আর কেনরে মন ঘুর বাহিরে
  • Sub Title: চল না আপন অন্তরে

আর কেনরে মন ঘুর বাহিরে
চল না আপন অন্তরে।
বাইরে যার তত্ত্ব করো অবিরত

সেতো আজ্ঞাচক্র বিহারে।।

বামে ইড়া নাড়ি দক্ষিণে পিঙ্গলা
সেতো রজঃগুণে করিতেছে খেলা
মধ্যে শতগুণ সুষুম্না বিমলা
ধরো ধরো তারে সাদরে।।

কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে
অচৈতন্য হয়ে আছে মূলাধারে
গুরুদত্তা তত্ত্ব সাধনেরই জোরে
চেতন করো তাহারে।।

মূলাধার অবধি পঞ্চচক্রভেদী
লালন বলে আজ্ঞাচক্রে রয় নিরবধি
হেরিলে সে নিধি যাবে ভবব্যাধি
ভাসবি আনন্দসাগরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখি চল যাই অজধ্যাতে
সখি চল যাই অজধ্যাতে

সখি চল যাই অজধ্যাতে

  • Sub Title: রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন