“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জানতে হয় আদম ছফির আদ্য কথা
জানতে হয় আদম ছফির আদ্য কথা
  • Sub Title: না জেনে আজাজিল সে রূপ কী রূপ আদম গঠলেন সেথা

জানতে হয় আদম ছফির আদ্য কথা
না জেনে আজাজিল সে রূপ
কী রূপ আদম গঠলেন সেথা।।

আনিয়ে জেদ্দার মাটি ।
গঠলেন বোরখা পরিপাটি,
মিথ্যা নয় সে কথা খাঁটি;
কোন চিজে তার গঠলেন আত্মা।।

সেই যে আদমের ধড়ে।
অনন্ত কুঠরী গড়ে,
মাঝখানে হাতনে কল জুড়ে,
কীর্তিকর্মা বসলেন সেথা।।

আদমি হলে আদম চেনে,
ঠিক নামায় সে দেল কোরানে,
লালন কয় সিরাজ সাঁইর গুণে,
আদম অধর ধরার সুতা।।

শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen) :

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সহজ আলক নবি
সহজ আলক নবি

সহজ আলক নবি

  • Sub Title: দেহের ভিতর চৌদ্দ ভুবন
 কার ভাবে এ ভাব বল রে কানাই
কার ভাবে এ ভাব বল রে কানাই

কার ভাবে এ ভাব বল রে কানাই

  • Sub Title: রাজ রাজ্য ছেড়ে কেন বেহাগ দেখতে পাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন