আর কতোকাল আমায় কাঁদাবি
ও রাই কিশোরী।
আমি তো তোমার অনুগতচরণের ভিখারী।।
ও রাই তোমার জন্যে গোলোক ছেড়েছি
সকল ছাড়িয়ে মানবদেহ ধরেছি
আর কী বাকি আছেরে;
এ ভাব করিয়ে স্মরণ, তুমি দাও হে চরণ
আপাততঃ প্রাণ শীতল করি।।বনে বনে ধেনু চরায় কেবা রাই
তোমার চন্দ্রবদন হেরিব মনে অন্য আশা নাই
ঐ রূপ জাগে যখন অন্তরে;
তখন উদাস মনে, ঘুরি বনে বনে
আবার মুগ্ধমনে বাজাই বাঁশরী।।তোমার পদে সব সঁপেছি কী আর বাকি রেখেছি
নিজহাতে দাসখত লিখে দিয়েছি
তাইতে বলি তোমারে;
লালন ভণে ললিতা বিশাখা বিহনে
তুই তাঁরে পায় ধরালি প্যারী।
আর কতকাল আমায় কাঁদাবি
- Sub Title: ও রাই কিশোরী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 42
বাউল গান এর নতুন প্রবন্ধ
কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে
- Sub Title: তিনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া
কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী
- Sub Title: পুলিন বনে বংশীর ধ্বনি সজনী গো মনে অনুমানি চি
অপরাধ ক্ষমো বন্ধু রে
- Sub Title: আমার নিবেদন রাখো
সহে না মোর প্রাণে গো
- Sub Title: কালো বিষের প্রেম যাতনা
শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে
- Sub Title: তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
- Sub Title: একদা কী করিয়া মিলন হল দোঁহে কী ছিল বিধাতার মনে
যাত্রী আমি ওরে
- Sub Title: পারবে না কেউ আমায় রাখতে ধরে
আগে তোর মন ভালো কর
- Sub Title: পির মুর্শিদের চরণ ধরে
শ্যামের বাঁশি মন মজাইল
- Sub Title: মন নিল শ্যাম নটবরে আমার প্রাণ নিল
ফুল-কিশোরী! জাগো জাগো, নিশি ভোর
- Sub Title: দুয়ারে দখিন-হাওয়া
আছে আদি মক্কা এই মানব দেহে
- Sub Title: দেখ না রে মন ভেয়ে
বাংলা
English 
Comments