“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যা যা ফানার ফিকির জান গে যা রে
যা যা ফানার ফিকির জান গে যা রে
  • Sub Title: যদি দেখতে বাঞ্ছা হয় সে চাঁদে রে

যা যা ফানার ফিকির জান গে যা রে।
যদি দেখতে বাঞ্ছা হয় সে চাঁদে রে।।

না জানিলে ফানার ফিকিরি
তার আর কীসের ফিকির কীসের ফকিরি
নিজে হও ফানা, ভাবো রাব্বানা
দেখে শমন যাবে ফিরে।।

নিজের রূপ মুরশিদের রূপ মাঝার
আগে ফানার বিধি জানো মন আমার
পিছে মুরশিদ-রূপ মন রে আমার
মিশাও সাইর অটল নূরে।।

ফানার ফিকির মুরশিদের ঠাঁই
তাইতে মুরশিদ-ভজন আইন ভেজিলেন সাই
সিরাজ সাইয়ের কৃপায় অধীন লালন কয়
যাজন কষ্ট সাইয়ের ঘরে।।

Posted from WordPress for Android

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

নিচে পদ্ম উদয় জগৎময়
নিচে পদ্ম উদয় জগৎময়

নিচে পদ্ম উদয় জগৎময়

  • Sub Title: আসমানে যার চাঁদ-চকোরা কেমন করে যুগল হয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন