কি সাধনে আমি পাই গো তারে।
ও সে ব্ৰহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে।।শূন্য শিখর যার নির্জন গোফা
স্বরূপে সেই তো চন্দ্রের আভা
ও সে আভা ধরতে চাই
হাতে নাহি পাই
কেমনে সে রূপ যায় গো সরে।।জেনে শাস্ত্র ভাল কেহ কেহ
পঞ্চতাত্ত্বিক হলে জানতে পায় সেহি
ও সে পঞ্চতত্ত্বের ঘর
সেও তো অন্ধকার
নিরপেক্ষ সেই হয় বিচারে।।গুরুপদে আজ হইত মরণ
তবে বুঝি সফল হইত জীবন
ভাবিয়ে লালন কহে
ও রে আমার ভাগ্যে
তা তো ঘটল নারে।।———————
লালন-গীতিকা, পৃ. ১৭০
রবীন্দ্র-সদনে রক্ষিত খাতায় (খাতা-২/গান-১৭২) ধুয়া ও অন্তরা সংকলিত হয়েছে। এখানে অন্তরার ১ম চরণে ‘শূন্য শিখর’ স্থলে ‘স্বর্ণ শিখর’ কথান্তর আছে। – লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৮৯। ‘বাংলার বাউল ও বাউল গানে’ ধুয়া ও অন্তরা ছাড়াও নিম্নরূপ আভোগ স্তবকটি সংকলিত হয়েছে :
তিন রসের সাধন কর
রূপ-স্বরূপের তত্ত্ব ধর
লালন কয়, তবে যদি পার
প্ৰাণ জুড়াতে সে রূপ হেরে।। – পৃ. ৫৮
বলা বাহুল্য, মতিলাল দাশের সংগ্রহের সাথে এর কোন মিল নেই। স্তবক-বিন্যাসেও ঈষৎ পার্থক্য আছে।
কি সাধনে আমি পাই গো তারে
- Sub Title: ও সে ব্ৰহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 76
বাউল গান এর নতুন প্রবন্ধ
না সখা, মনের ব্যথা কোরো না গোপন
- Sub Title: যবে অশ্রুজল হায় উচ্ছ্বসি উঠিতে চায়
এবার কি সাধনে শমন-জ্বালা যায়
- Sub Title: ধর্মাধর্ম বেদের মম শমনের অধিকার (১) তাই
এমন সমাজ কবে গো সৃজন হবে
- Sub Title: যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে
দেখো সখি তোরা গো
- Sub Title: কি আনন্দ শ্যামচান্দের ঘরে
কি এক অচিন পাখী পুষিলাম খাঁচায়
- Sub Title: না হল জনম-ভরে তার পরিচয়
নমো যন্ত্র, নমো- যন্ত্র, নমো- যন্ত্র, নমো- যন্ত্র
- Sub Title: তুমি চক্রমুখরমন্দ্রিত তুমি বজ্রবহ্নিবন্দিত
যে-জন ডুবে আছে সেই রূপসাগরে
- Sub Title: রূপের বাতি দিবারাতি জ্বলছে তার অন্তরে
নবির গুণ আর বলব কারে
- Sub Title: নবির আউয়াল কলিমায়
পহিলহি রাগ নয়নের কোণে
- Sub Title: কালা সে নয়ান তারা
মনের নেংটি এঁটে করো রে ফকিরী
- Sub Title: আমানতের ঘরে মনা হয় না যেনো চুরি
আমার মনে রে বোঝাই কিসে
- Sub Title: ভব-যাতনা আমার
বাংলা
English 
Comments