“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চাতকী মলো
সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চাতকী মলো
  • Sub Title: হায় রে বিধি ওরে বিধি তোর মনে কি ইহাই ছিল

সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চাতকী মলো।
হায় রে বিধি ওরে বিধি তোর মনে কি ইহাই ছিল।।

নবঘন বিনে বারি
খায় না চাতক অন্য বারি
চাতকের প্রতিজ্ঞা ভারি
যায় যাবে প্রাণ সেও ভাল।।

চাতক থাকে মেঘের আশে
মেঘ বরিষে অন্য দেশে
বলো চাতক বাঁচে কিসে
ওষ্ঠাগত প্রাণ হলো।।

লালন ফকির বলে রে মন
হলো না মোর ভজন-সাধন
ভুলে সিরাজ সাঁইয়ের চরণ
মানবজনম বৃথা গেল।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও বন্ধু নবীন রসিয়া
ও বন্ধু নবীন রসিয়া

ও বন্ধু নবীন রসিয়া

  • Sub Title: কেমনে বঞ্চিমু গৃহে তোমা ছাড়া হইয়া
কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে
কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে

কর রে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে

  • Sub Title: মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

  • Sub Title: হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্ৰণা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন