“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 ধর্ম-বাজার মিলাইছে নিরঞ্জনে
ধর্ম-বাজার মিলাইছে নিরঞ্জনে
  • Sub Title: কানা চোরে চুরি করে

ধর্ম-বাজার মিলাইছে নিরঞ্জনে৷
কানা চোরে চুরি করে

ঘর থুয়ে সিঁদ দেয় পাগাড়ে
হস্ত নাই সে ওজন করে
বোবায় গান করে, বয়রায় বসে শোনে।
কানায় করে দোকানদারী
বোবায় বলে মাল নিচ্ছে তাহারি
সেই হাটে এক বাঁজা নারী
ও ছেলে কোলে হাসছে মনে মনে।
ভাঙবে বাজার উঠবে ধ্বনি
মানুষ নাই তার শব্দ শুনি
তালাব(১) নাই তার মধ্যে পানি
অধীন লালন ভাবছে মনে মনে।।

————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৮৭
গানটি রূপকের ভাষায় রচিত। লালন তত্ত্বাশ্রিত রূপকের ব্যবহারে সিদ্ধহস্ত ছিলেন।
১. তালাব (ফারসি)– পুকুর।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

  • Sub Title: রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন