একবার চাঁদ বদনে বল রে ভাই।
বান্দার এক দমের ভরসা নাই।।কি হিন্দু কি যবনের বালা
পথের পতিত চিনে ধর এই বেলা
পিছে কাল-শমন
আছে সদায় সর্বক্ষণ
কোনদিন বিপদ ঘটাবে ভাই।।আমার বিষয় আমার বাড়ি-ঘর
সদায় এই রবে দিন গেল রে আমার
বিষয় বিষ খাবা
সে ধন হারাবা
শেষে কাঁদলে কি আর শোনবে তাই।।নিকটে থাকিতে রে সে ধন
বিষয়-চঞ্চলাতে খুঁজলিনে এখন
অধীন লালন কয়
সে ধন কোথা রয়
আখেরে খালি হাতে সবাই যায়।।—————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১২৯
‘লালন গীতিকা’য় অন্তরার ২য় চরণে ‘পথের পতিত’ স্থলে ‘পথের পণ্ডিত’ কথান্তর আছে। – পৃ. ১৬৪
একবার চাঁদ বদনে বল রে ভাই
- Sub Title: বান্দার এক দমের ভরসা নাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 67
বাউল গান এর নতুন প্রবন্ধ
উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি
- Sub Title: বিকাশিয়া তোমার আনন্দমুখভাতি
চির পরাধিনী নারীর গো মনে সুক থাকে না
- Sub Title: আপনার সুকে সুকী জগৎ পরায় সুক বুঝে না
ঝলমল জরিন বেণী
- Sub Title: দুলায়ে প্রিয়া কি এলে
কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী
- Sub Title: মোহনমধুর স্বরে হইয়াছি গো উন্মাদিনী চি
সখিলো, সখিলো, নিকরুণ মাধব
- Sub Title: মথুরাপুর যব যায়
একি আজগবি এক ফুল
- Sub Title: ও তার কোথায় বৃক্ষ
আর শুন শুন শুন মন দিয়া
- Sub Title: কালায় প্ৰাণ নিল মুররী বাজাইয়া
শোন্ রে শোন্ অবোধ মন
- Sub Title: শোন্ সাধুর উক্তি কিসে মুক্তি সেই সুযুক্তি কর্ গ্রহণ
কে লো রূপসী কাঁখে নিয়া কলসি
- Sub Title: জলের ঘাটে কেন আইলে ধাইয়া লো
বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি
- Sub Title: সবে যায় যমুনার ঘাটে শ্যামচন্দে বাজায় বাঁশি
ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ
- Sub Title: এল আবার দুসরা ঈদ
বাংলা
English 
Comments