“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 রসিক নাম ধরিয়ে মনা
রসিক নাম ধরিয়ে মনা
  • Sub Title: বেড়াও রে জগৎ মাতিয়ে

রসিক নাম ধরিয়ে মনা
বেড়াও রে জগৎ মাতিয়ে।
ভাব জান না ভাবুক রঙ্গা

ভাঙলি রে মাটি গুতিয়ে।।

নাদায় গুড় নাই রে মনা খাবরি
ভোঁ ভোঁ করে উড়ে বেড়াও
হলো না তোর সাবড়ি।
গর্তে প’লি চুবনি খেলি
তবু উঠিস কুতকুতিয়ে।।

পেয়েছ জল সেচা এক চাকরি
পড়িয়ে ধরি গেড়ে গুড়ি
সেচে করলি আখরি।
রসিক যারা চতুর তারা
আছে হওয়ায় ফাঁদ পাতিয়ে।।

পিচুটে স্বভাব কি তোর যায়না
কথায় দৈন্য কাজে শূন্য
মদন রসে মগনা।
লালন বলে স্বভাব দোষে
হলি রে তুই বেজাতিয়ে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 কি ছার রাজত্ব করি
কি ছার রাজত্ব করি

কি ছার রাজত্ব করি

  • Sub Title: গোপাল হেন পুত্র আমার
এক ফুলের মর্ম জানতে হয়
এক ফুলের মর্ম জানতে হয়

এক ফুলের মর্ম জানতে হয়

  • Sub Title: যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন