“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 হায় একি কলের ঘরখানি বেঁধে
হায় একি কলের ঘরখানি বেঁধে
  • Sub Title: সদায় বিরাজ করে সাঁই আমার

হায় একি কলের ঘরখানি বেঁধে
সদায় বিরাজ করে সাঁই আমার।।

দেখবি যদি সে কুদরতি
দেল-দরিয়ার খবর কর।।

জলের জোড়া সকল সেই ঘরে
তার খুঁটির গোড়া শূনের উপরে
শূন্য ভরে সন্ধি করে
চার যুগে আছে অধর।।

তিল পরিমাণ জায়গা বলা যার
শত শত কুঠরি কোঠা তার
ও তার নিচে-উপর নয়টা দুয়ার
নয় রূপে সাঁই দিচ্ছে বার।।

ঘরের মালিক আছে বর্তমান একজন
তারে দেখলি নারে, দেখবি আর কখন
সিরাজ সাঁই কয়, লালন
তোমায় বলব কি সাঁইর কৃতি আর।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বলি সব আমার আমার
বলি সব আমার আমার

বলি সব আমার আমার

  • Sub Title: কে আমি তাই চিনলাম না
এমন দিন কি হবে রে আর
এমন দিন কি হবে রে আর

এমন দিন কি হবে রে আর

  • Sub Title: খোদা সেই করে গেল রসুল রূপে অবতার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন