“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা
হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা
  • Sub Title: আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা

হরদম পড় ইল্লাল্লা
আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা৷

মরাকেবা (১) মশাহেদা (২)
হইলে দেলের কাটবে পর্দা
রোশনি (৩) দেল হবে সর্বদা
ও সে মরাকেবা কয় তরিক বলে
ও তাই জানলে খোলে রাগের তালা।
তরিকের মঞ্জিলে বসে আরফান (৪) আহকাম (৫)
কর দিশে ফকিরি কায়েম
ও সে তরিকের কয় মঞ্জিল বলে
জানগে হকিকতে আছে খোলা।
সিরাজ সাঁই দরবেশের চরণ
ভেবে কহে ফকির লালন
দেল-দরিয়ায় ডুবলে হবে অন্বেষণ
এবার মুরশিদ যারে দয়া করে
ও তার তরিকের পথ হয় উজ্জ্বলা।।

————
লালন-গীতিকা, পৃ. ১৯৭
১. মরাকেবা– চোখ বন্ধ করে একাগ্রচিত্তে
ধ্যান করা; ২. মশাহেদা .. দর্শন প্রাপ্ত হওয়া; ৩. রোশনি
আলোকিত; ৪. আরফান– ধর্মরীতি; ৫. আহকাম– নির্দেশ।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

লীলা দেখে লাগে ভয়
লীলা দেখে লাগে ভয়

লীলা দেখে লাগে ভয়

  • Sub Title: নৌকার উপর গঙ্গা বোঝায় ডাঙ্গায় বয়ে যায়
বিষম রাগের করণ করা
বিষম রাগের করণ করা

বিষম রাগের করণ করা

  • Sub Title: চন্দ্রকান্ত যোগ মাসান্ত জানে কেবল রসিক যারা
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার

  • Sub Title: সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না!
এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে
এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে

  • Sub Title: বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন