“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 দিনে দিনে হলো আমার দিন আখেরি
দিনে দিনে হলো আমার দিন আখেরি
  • Sub Title: আমি কোথায় ছিলাম কোথায় এলাম

দিনে দিনে হলো আমার দিন আখেরি।
আমি কোথায় ছিলাম কোথায় এলাম
তাইতো সদাই ভেবে মরি।।

বসত করি দিবা রাতে ষোলজন বোম্বেটের সাথে।
দেয় না যেতে সরল পথে আমায়
পদে পদে করে দাগাদারি।।

বাল্যকাল খেলায় গেলো যৌবনে কলঙ্ক হলো
বৃদ্ধকাল সামনে এলো মহাকাল হলো অধিকারী।।

যে আশাতে ভবে আশা
তাতে হোল ভগ্ন দশা।
লালন বলে হয় কী দশা
উজাইতে ভেটেনে প’ল তরী।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

যদি চিনতে বাঞ্ছা হয় তারে
যদি চিনতে বাঞ্ছা হয় তারে

নজর একদিকে দেওরে

  • Sub Title: যদি চিনতে বাঞ্ছা হয় তারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন