“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 দয়াল, তোমার নামের তারিফ করি
দয়াল, তোমার নামের তারিফ করি
  • Sub Title: সাধ্য কি আমার

দয়াল, তোমার নামের তারিফ করি
সাধ্য কি আমার

তুমি মারিলে মারিতে পার
তোমার লীলা অতি চমৎকার।
ইফসুফ নবীকে কুয়ায় ফেলে
খোয়াজ পীরকে পাঠাইলে
মায়ের কোলে হাসে ছেলে
ঐ রূপে করলে উদ্ধার।
মহা হুঙ্কার রবে অগ্নি জ্বেলে
খলীলকে দিলে তার মধ্যে ফেলে
অগ্নিকে ফুল-বাগিচা করলে
মহিমা তোমার কি চমৎকার।
কোন নাম তোমার অষ্ট পষ্ট
কোন নাম নিলে জীবের সারে কষ্ট
লালন বলে, নামও মিষ্ট
চার বেদের সমাচার।।

————
হারামণি, ৫ম খণ্ড, পৃ, ১০৫; ৭ম খণ্ড, পৃ. ৪০০

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

জানো নারে পরমকারণ
জানো নারে পরমকারণ

জানো নারে পরমকারণ

  • Sub Title: শ্যামা শূদ্রমেয়ে নয়
এমন মানবজনম আর কি হবে
এমন মানবজনম আর কি হবে

এমন মানব জনম আর কি হবে

  • Sub Title: মন যা করো ত্বরায় করো এই ভবে
সাঁই আমার কখন খেলে কোন খেলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা

সাঁই আমার কখন খেলে কোন খেলা

  • Sub Title: জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন