“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 ধ্যানে যারে পায় না মহামুনি
ধ্যানে যারে পায় না মহামুনি
  • Sub Title: ফেরে সে অধর চাঁদ মোর

ধ্যানে যারে পায় না মহামুনি;
ফেরে সে অধর চাঁদ মোর।

মীন রূপে
সে ধরে পানি।।

জগৎ জোড়া মীন সেহিরে
খেলছে মনি সরোবরে
দেখতে সাধ হয় গো তারে
দেখ ধরে
রসিক সন্ধানী।।

নদীর গভীরে থাকে নির্জন
করিতে হয় নীর অন্বেষণ
যোগ পেলে ভাটি উজান
ধায় আপনি।।

যায় সে মহামীনকে ধরা
বাঁধতে পারলে নদীর ধারা
কঠিন সে বন্ধন করা
লালন তাতে খেলে চুবনি৷।
————
৩০৮. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ১৮৪-১৮৫;
কথান্তর : ধুয়া- ধ্যানে
যারে পায় না মহামুনি
ফেরে অচিন চাঁদ মোর
মীন রূপ ধরিয়ে পানি।।

আভোগ- যোগ বুজে মীন পড়ে ধরা
জানতে পায় সে যোগী যারা
কঠিন সে বন্ধন করা
লালন তাতে খেলে চুবনি।। — লালন-গীতিকা, পৃ. ২৬

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

এক ফুলের মর্ম জানতে হয়
এক ফুলের মর্ম জানতে হয়

এক ফুলের মর্ম জানতে হয়

  • Sub Title: যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন