“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বিদায় কর গো উহার নামে মোর কাজ নাই
বিদায় কর গো উহার নামে মোর কাজ নাই
  • Sub Title: কাল গনিশি রাখালরাজ ছিলি কোথায়

বিদায় কর গো উহার নামে মোর কাজ নাই।
কাল গনিশি রাখালরাজ ছিলি কোথায়।।

যমুনার জলে আমি চান করিতে যাবো না
মাথায় আছে কালো কেশ তাও তো রাখবো না
কালো কাজল ভালো নয়, যে জনা নয়নে দেয়
কালসাপ দংশিলে বিষে অঙ্গ জ্বলে যায়।।

কালো কোকিলের ধ্বনি না শুনিব কর্ণে
ঘ্যানোর ঘ্যানের কথা না শুনিব শ্রবণে
যে কবে কালার কথা, তাঁর সঙ্গে মোর নাহি কথা
যে দেবে অন্তরে ব্যথা সইবে না এ যুগের রাই।।

কালার সাথে প্রেম করে জনম গেলো কাঁদিতে
জন্মাবধি অপরাধী হলাম কালীর পদেতে
দেহ করলাম সমর্পণ, তবু পাইনে কালার মন
মান ভাঙ্গিতে মন ভেঙ্গে যায় লালন ভনে তাই।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি

নিগূঢ় প্রেম

  • Sub Title: নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
যদি উজান বাঁকে তুলসী ধায়
যদি উজান বাঁকে তুলসী ধায়

যদি উজান বাঁকে তুলসী ধায়

  • Sub Title: খাঁটি তার পূজা বটে চরণচাঁদে পায়
মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন
মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন

মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন

  • Sub Title: যে নাম স্মরণে হলে, তাপিত অঙ্গ শীতল করে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন