“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 মন-চোরা রে ধরবি যদি মন
মন-চোরা রে ধরবি যদি মন
  • Sub Title: ফাঁদ পাত আজ ত্রিপীনে

মন-চোরা রে ধরবি যদি মন
ফাঁদ পাত আজ ত্রিপীনে।

অমাবশ্যা পূর্ণিমাতে
বারামখানা সেইখানে।।

ত্রিপানে ত্রিধারা বয়
তার ধরা চিনে ধরতে পারলে হয়
কোন ধারায় তার
সদায় বিহার
হচ্ছে ভাবের ভুবনে।।

সামান্যে কি যায় তারে
ধরা
আট প্রহরই দিতে হয় পাহারা;
কখন এসে
ধারায় মেপে
তখন রয় নির্জনে।।

শুল্কপক্ষে ব্রহ্মাণ্ডে গমন
কৃষ্ণপক্ষে যায় নিজ-ভুবন
সাঁই লালন
বলে
সেরূপ লীলে
দিব্যজ্ঞানী সেই জানে।।

————
৩৩৬. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ২১০-১১; লালন-গীতিকা, পৃ. ২৫-২৬
‘বাউল কবি লালন শাহ’
গ্রন্থে ধুয়ার ২য় চরণ “অমাবস্যা পূর্ণিমাতে চোরের বারামখানা সেইখানে” এবং অন্তরার ৪র্থ
চরণ “করছে ভবের ভুবনে” রূপে সংকলিত হয়েছে।– পৃ. ৩০৮

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

খোদে খোদার প্রেমিক যে জনা
খোদে খোদার প্রেমিক যে জনা

খোদে খোদার প্রেমিক যে জনা

  • Sub Title: মুর্শিদের রূপ হৃদয় রেখে কর ভজন সাধনা
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে

ক্ষ্যাপা

  • Sub Title: বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
 মানুষ ধর নিহারে রে
মানুষ ধর নিহারে রে

মানুষ ধর নিহারে রে

  • Sub Title: ও তোর মন-নয়নে যোগাযোগ করে
দস্তখত নবুয়ত যাহার হবে
দস্তখত নবুয়ত যাহার হবে

দস্তখত নবুয়ত যাহার হবে

  • Sub Title: কী করিবে ফানাফিল্লা সকল ভেদ জানা যাবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন