যে জন পদ্মহীন সরোবরে যায়
অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়।অপরূপ সেই নদীর পানি
জন্মে তাতে মুক্তামণি
বলবো কি তার গুণ বাখানি
পরশে
পরশ হয়।
পলক ভরে পড়ে চরা
পলকে বয় তরকা ধারা
সে ঘাট বেঁধে মৎস্য ধরা
সামান্য কাজ নয়।
জিনে হাওয়ায় মৌজ খেলে
ত্রিখণ্ড হয় ভিন্ন পলে
তাহে ডুবে রত্ন তোলে
রসিক
মহাশয়।
গুরুজী কাণ্ডারী যারে
অথায়ে থায় দিতে পারে
লালন বলে, সাধন জোরে
শমন এড়ায়।।————
৩৫০. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ২০৬; লালন-গীতিকা, পৃ. ৩৩-৬৪ (এখানে সঞ্চরীর ২য় চরণে ‘ত্রিখণ্ড হয় ভিন্ন
পলে” স্থলে ‘ত্রিখণ্ড ত্রিশ পলে” কথান্তর আছে ); লালন-সঙ্গীত, পৃ. ১৬৩। কথান্তর :
ধুয়া- যে জন মানব-দরিয়ার কুলে যায়।
অমূল্য অটল নিধি অনায়াসে পায়।
সঞ্চারী- পলক-ভরে পড়ে চড়া।
পলকে রয় তায় গুণীরা।
৪র্থ স্তবক-বিনে
হাওয়ায় মৌজ খেলে
ত্রিখণ্ড হয় ত্রিপিনালে।
অভোগ- শুরু যদি হয় কাণ্ডারী
অথাই দিতে পারে রে পাড়ি। — পৃ. ১০৯-১০
হারামণি, ৭ম খণ্ডে ধুয়ার
১ম চরণে ‘পদ্মহীন’ স্থলে ‘হেম’ কথান্তর আছে : পৃ. ৪০৫ ‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে
সঞ্চারীর ২য় চরণ ‘ত্রিখও হয় তিন পলে” এবং ৪র্থ স্তবকের ২য় চরণ ‘পলকে হয় তর্কা ধরা’
রূপে সংকলিত হয়েছে।– পৃ. ৯০
বিভিন্ন সংকলনে স্থান
পাওয়ায় গানটির জনপ্রিয়তা প্রমাণিত হয়।
যে জন পদ্মহীন সরোবরে যায়
- Sub Title: অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 66
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার চরকা ভাঙা চেকো আড়ানে
- Sub Title: আমি টিপে সোজা করব কত আর তো প্রাণে বাঁচিনে
জন্ম নিলা নুরের নবি
- Sub Title: আল্লার হাবিব নুরের ছবি
মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন
- Sub Title: মলিন বসন ছাড়ো সখী পরো আভরণ
কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী
- Sub Title: খিবা আশায় বসি রইলাম দিবস রজনী
তোরা বল গো সখীগণ, চিন্তা কিসে হয় বারণ
- Sub Title: চিন্তা রোগের ঔষধ যাইয়ে করা অন্বেষণ
কার বাড়ীতে কর গো বসত
- Sub Title: এ বাড়ী তো তোমার নয়
ফিরে যা সখি ফিরে যা ঘরে
- Sub Title: থাকিতে দে লো এ পথে পড়ে
যার কূল নিলে কূল পাইতে পারি আমি
- Sub Title: গেলাম কৈ ধু
তিল পরিমাণ জায়গাতে কি কুদরতিময়
- Sub Title: একজন নাড়া জগৎ জোড়া সেইখানেতে বারাম দেয়
কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ননীরে
- Sub Title: কে বৃথা আশাভরে চাহিছে মুখ’পরে
এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত
- Sub Title: মোর নয়নের বিজুলি-উজল আলো
যে রূপে সাঁই আছে মানুষে
- Sub Title: রসের রসিক না হলে কি পাবে তার দিশে
বাংলা
English 
Comments