“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কালো ভালো নই-বা কিসে বল সবে
কালো ভালো নই-বা কিসে বল সবে
  • Sub Title: বিচার করে দেখতে গেলে

কালো ভালো নই-বা কিসে বলে সবে।।
বিচার করে দেখতে গেলে
কালোই ভালো বলবে শেষে।।

কৃষ্ণ ছিলো গৌর বরণ
বুকে দেখে কালীর চরণ
সোনা বরণ লক্ষ্মী ঠাকুরিনী
বিষ্ণুর চরণ টিপতেছে ৷।

কালো পাঠার মাংস ভালো
দুধ ভালো গাই হল কালো
আবার দেখো কালো কোকিল
মধুর তানে কহু কুহু ডাকতেছে ৷।

কালো চুলে শোভে নারী
সাদা হলে হয় সে বুড়ি
লালন বলে রসের বুড়ো
দেখো সাদা চুলে কলপ ঘসে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চির-পুরানো চাঁদ
চির-পুরানো চাঁদ

চির-পুরানো চাঁদ

  • Sub Title: চিরদিবস এমনি থেকো আমার এই সাধ
ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না
ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না

আগে গুরুরতি কর সাধনা

  • Sub Title: ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন