“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কি করি ভেবে মরি
কি করি ভেবে মরি
  • Sub Title: মন-মাঝি ঠহর দেখি নে

কি করি ভেবে মরি
মন-মাঝি ঠহর দেখি নে।

ব্রহ্মা আদি খাইছে খাবি,১
সেই নদীর পার যাই কেমনে।।

মাড়ুয়াবাদী যেমন ধারা
মাঝ দরিয়ায় ডুবিয়ে ভরা
দেশে যায় পড়িয়ে ধড়া
সেই দশা মূল ভাব না জেনে।।

শক্তিপদে ভক্তিহারা
কপট ভাবের ভাবুক তারা
মন আমার তেমনি ধারা
যাকে স্মরি রাত্রদিনে।।২
মাকাল ফলটি রাঙ্গা চোঙ্গা
তাই দেখে মন হলি খোঙ্গা
লালন কয়, তাল-ডোঙ্গা
কোন ঘড়ি ডোবে তুফানে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নিদিয়া পাষাণ বন্ধু রে
নিদিয়া পাষাণ বন্ধু রে

নিদিয়া পাষাণ বন্ধু রে

  • Sub Title: বন্ধুরে শুনি প্ৰাণ বন্ধ তুমি নি আমার রে
শ্যাম বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না
শ্যাম বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না

শ্যাম বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না

  • Sub Title: আমি রাইয়ের বৃন্দাদূতী তোমায় নিতে আসিয়াছি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন