“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 গোসাঁইর ভাব যেহি ধারা
গোসাঁইর ভাব যেহি ধারা
  • Sub Title: আছে সাধু শাস্ত্রে তার

গোসাঁইর ভাব যেহি ধারা
আছে সাধু শাস্ত্রে তার

প্রমাণ আচার
মনুষেও জীবন অমনি হয় সারা॥(১)
ও সে মরার সঙ্গে মরে
ভাবের সাগরে
ডুবতে যদি পারে সু-ভাবিক তারা।।(২)
দুগ্ধেতে ননীতে মিশালে সর্বদা(৩)
মৈথন-দণ্ডে করে আলাদা আলাদা।
মনরে, এমনি ভাবের ভাবে
সুধানিধি পাবে
মুখের কথা নয়রে সে ভাব করা॥

অগ্নি যৈছে ঢাকা ভস্মের ভিতরে
সুধা তেমনি আছে গরল হল করে
ও কেউ সুধার লোভে যেয়ে(৪)
মরে গরল খেয়ে
মন্থনের সুতার না জানে তারা॥

যে স্তনে দুগ্ধ খায় রে শিশু-ছেলে
জোঁকে মুখ লাগালে রক্ত এসে মেলে।
অধীন লালন বলে
বিচার করিলে
কু-রসে সু-রসে মেলে সেই ধারা॥

———
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২০৭-০৮; লালন গীতিকা, পৃ. ৪৪-৪৫
কথান্তর :
১) শুন রে জীবন অমনি হয় সারা।
২) ডুবতে পারে তাহে রসিক যারা।
৩) দুগ্ধেতে-জলেতে মিশালে সর্বদা।
৪) যে জন সুধার লোভে যেয়ে।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৫১-৫২
মূলত এখানে কতক শব্দের ক্ষেত্রেই পাঠভেদ আছে। ভাবের ধারাবাহিকতা ছন্দরীতি ও সামগ্রিক সুর-কাঠামোটি অভিন্ন আছে। এর স্তবক-বিন্যাস ও সুর-কাঠামোটি স্বতন্ত্রধর্মী। ছোট-বড় পঙক্তির সাহায্যে নাচের ভঙ্গি আনা হয়েছে। বাউল-নাচে হাতের মুদ্রার কোন কাজ নেই, কেননা হাতে একতারা ও বাঁয়া থাকে। কোমর দুলিয়া ও পায়ের গোড়ালির ওপর ভর করে বাউল নাচে ও গান করে। গানের সুর ও ছন্দের সাথে পায়ের গতি ও তাল রক্ষা হয়।
রবীন্দ্র-সদনে রক্ষিত একই গান “দীনের ভাব যেহি ধারা” এরূপ সূচক চরণ দিয়ে শুরু হয়েছে। পৃ. ২১৪) উভয় পাঠে কিছু কথান্তর আছে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আগে কী সুন্দর দিন কাটাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম

আগে কী সুন্দর দিন কাটাইতাম

  • Sub Title: গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
দিনের বিচার করো
দিনের বিচার করো

দিনের বিচার করো

  • Sub Title: দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন