“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 খাকে গড়লো পিঞ্জিরে
খাকে গড়লো পিঞ্জিরে
  • Sub Title: এ শুকপাখি আমার কিসে গঠেছে রে

খাকে গড়লো পিঞ্জিরে।
এ শুকপাখি আমার কিসে গঠেছে রে।।

পাখি পুষলাম চিরকাল
নীল কিংবা লাল
একদিন না দেখলাম সে রূপ সামনে ধরে।।

আবে-খাকে পিঞ্জিরা বর্ত
আতসে হইল পোক্ত
পবন আড়া সেই ঘরে।।

আছে শুকপাখি সেথায়
প্রেমের শিকল পায়
আজব খেল খেলছে শুরু গোসাঁই মেরে।।

কিবা রে পিঞ্জিরার ধ্বজা
নিয়ে উপর নয় দরজা
কুঠুরি ঘরে ঘরে।
আছে পঞ্চ কুঠুরি তার
মাঝে মূলাধার
ও সে মূলাধারের মূল সেই শূন্য ভরে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 আপন মনের গুণে সকলি হয়
আপন মনের গুণে সকলি হয়

আপন মনের গুণে সকলি হয়

  • Sub Title: (ও সে) পিড়েয় বসে পেড়োর খবর পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন