“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সামান্যে কি তার মর্ম জানা যায়
সামান্যে কি তার মর্ম জানা যায়
  • Sub Title: হৃদ-কমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয়

সামান্যে কি তার মর্ম জানা যায়।
হৃদ-কমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয়।

দুগ্ধে জল মিশাইলে
বেছে খায় রাজহংস হলে
কার সাধ যদি হয় সাধন-বলে
হয় সে হংসরাজের ন্যায়।
মানুষে মানুষের বিহার
মানুষ হইলে দৃষ্ট হয় তার
সে কি বেড়ায় দেশ-দেশান্তর
পিড়েয় পেঁড়োয় খবর পায়।
পাথরেতে অগ্নি থাকে
বের করতে হয় ঠুকনি ঠুকে।
দরবেশ সিরাজ সাঁই দেয় অমনি শিক্ষে
বোকা লালন সঙ নাচায়৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৪; লালন-গীতিকা, পৃ. ৭২-৭৩; লালন ও তাঁর গান, পৃ. ৮৪-৮৫
কথান্তর :
ও কি সামান্যে তার মর্ম পাওয়া যায়।
ও তার হদি কমলে উদয় হলে অজান খবর জানা যায়৷
দুধে যেমন ননী থাকে
ধরে খায় রাজহংস হয়ে
কারো মন যদি চায় সাধু হতে
ঐ সে রাজহংস সে কয়।
পাথরেতে অগ্নি থাকে
বাইর কর ্যা ন্যাও ঠুকরী ঠুকে
বোকা লালন চাঁদ তাই কয়
সামান্যে কি তার মর্ম পাওয়া যায়।।

হারামণি, ১ম খণ্ড, পৃ. ১১৭-১৮; ৫ম খণ্ড, পৃ. ৮০। এরূপ অসম্পূর্ণ ও বিকৃত পাঠ গ্রহণযোগ্য হতে পারে না।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গলার হার খুলিয়া নেও গো ও ললিতে
গলার হার খুলিয়া নেও গো ও ললিতে

গলার হার খুলিয়া নেও গো ও ললিতে

  • Sub Title: এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে
আজি বর্ষারাতের শেষে
আজি বর্ষারাতের শেষে

আজি বর্ষারাতের শেষে

  • Sub Title: সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে
সদায় পিঞ্জরে বসে রাধাকৃষ্ণ ভাবো না
সদায় পিঞ্জরে বসে রাধাকৃষ্ণ ভাবো না

সদায় পিঞ্জরে বসে রাধাকৃষ্ণ ভাবো না

  • Sub Title: যেই নাম তুমি বল আমি শুনি আমি বলি নাম তুমি শুন না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন