“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে
আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে
  • Sub Title: রোজা আর নামাজ

আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে।
রোজা আর নামাজ

শরিয়তের কাজ
শরিয়ত আসন ঠিক বলছ কারে।।

নামাজ রোজা কলমা জাকাত
তাও করিলে হয় শরিয়ত
শরা কবুল করে।।

ভাবে বোঝা যায়
কলমা শরিয়ত নয়
শরিয়ত আর পরমার্থ থাকতে পারে।।

বেইমান বেদিন জনা
শরিয়তের আয়েত চেনে না
মুখে তোড় ধরে।।

চিনতো যদি আয়াত
অদেখা নিয়াত
চিনতো না কভু বরজখ ছেড়ে।।

শরিয়তের গোস্ত ভারি
যে যা বোঝে (তারি)
সেই হবে আখেরে।।

লালন কয়, মর
বুদ্ধিহীন অন্তর
আমি মরি মূল লাগে বৃক্ষের ‘পরে।।

——————
লালন গীতিকা, পৃষ্ঠা ১৪২-৪৩

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে
বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে

বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে

  • Sub Title: হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন