“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চাঁদ আছে চাঁদে ঘেরা
চাঁদ আছে চাঁদে ঘেরা
  • Sub Title: রুপের গাছ

চাঁদ আছে চাঁদে ঘেরা
কেমন করে সে চাঁদ
ধরবি গো তোরা।।

লক্ষ লক্ষ চাঁদে করেছে শোভা
তাহার মাঝে অধরচাঁদের আভা
একবার দৃষ্টি করে দেখি, ঠিক থাকে না আঁখি
রুপের কিরণে চমকে পারা।।
রুপের গাছে চাঁদফল ধরেছে তাই
থেকে থেকে ঝলক দেখা যায়
অসে চাঁদের বাজার দেখে, চাঁদ ঘুরানি লেগে
দেখিস যেন হসনে জ্ঞানহারা।।

আলেক নামে শহর আজব কুদরাতি
রাতে উদয় ভানু দিবসে বাতি
যেজন আলেকের খবর জানে দৃষ্টি হয় নয়নে
লালন বলে সে চাঁদ দেখেছে তাঁরা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা
এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা

এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা

  • Sub Title: শুদ্ধ বাঁকির দায় যাবি যমালয় হবে রে কপালে দায়মাল ছাপা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন