“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রসিক সুজন ভাইরে দুইজন
রসিক সুজন ভাইরে দুইজন

রসিক সুজন ভাইরে দুইজন

রসিক সুজন ভাইরে দুইজন
বসে আছো কার আশে
তোদের বাড়ি অতীত এল
দুই ছেলে আর এক মেয়ে।।

ভবের পর এক সতী ছিল
বিপাকে সে মারা গেল
মরার পরে গর্ভ হল
এই ছিল তাঁর কপালে।।

মরা যখন কবরে নেয়
তিনটি সন্তান তাঁর তখন হয়
তিনজনা তিন দেশে গেল
মরা লাশ ফেলে থুয়ে।।

মরার যখন মাংস পচে
তিনজনাতে বসে হাসে
অন্য লোকে ঘৃণা করে
লালন তুলে নেয় কোলে।।

শিল্পীঃ সফি মণ্ডল (Shofi Mondol):

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন