“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দিবানিশি থেকোরে সবে মন বা-হুসিয়ারী
দিবানিশি থেকোরে সবে মন বা-হুসিয়ারী
  • Sub Title: রাসূল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি

রাসূল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি
দিবানিশি থেকোরে সবে মন বা-হুসিয়ারী।।

পড়িও আউজুবিল্লা
দূরে যাবে লানত উল্লা
মুরশিদরূপ করিলে হিল্লা
শংকা যায় তারই।।

জাহের বাতেন সব ছফিনায়
পুসিদার ভেদ দিলেম সিনায়
ওমনি মতন তোমরা সবায়
বল সবারই।।

অবোধ অভক্ত জনা
তারে গুপ্ত ভেদ বলো না
বলিলে সে মানিবে না
করবে অহংকারী।।

তোমরা সব খলিফা রইলে
যে যাহা বোঝে দিও বলে
লালন বলে রাসুলের এই নছিয়েত জারী।।

শিল্পীঃ- টুনটুন ফকির

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 শ্রীরূপের সাধন আমার কৈ হল
শ্রীরূপের সাধন আমার কৈ হল

শ্রীরূপের সাধন আমার কৈ হল

  • Sub Title: শুধু কথায় কোট মারিয়া জনম বিফলে গেল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন