“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ফিরে ফিরে কেন তারই স্মৃতি
ফিরে ফিরে কেন তারই স্মৃতি
  • Sub Title: মোরে কাঁদায় নিতি

ফিরে ফিরে কেন তারই স্মৃতি
মোরে কাঁদায় নিতি
যে ফিরিবে না আর।

ফিরায়েছি যা’য় কাঁদাইয়া হায়
সে কেন কাঁদায় মোরে বারেবার।।

তার দেওয়া ফুলমালা যত দলিয়াছি পায়
সেই ছিন্নমালা কুড়ায়ে নিরালা
আজি রাখি হিয়ায়।
বারেবারে ডাকি প্রিয় নাম ধরে তার।।

হানি অবহেলা যারে দিয়েছি বিদায়
আজি তারেই খুঁজি, সে কোথায় সে কোথায়।

জ্বালি নয়ন-প্রদীপ জাগি বাতায়নে,
নিশি ভোর হয়ে যায় বৃথা জাগরণে,
আজি স্বর্গ শূন্য মোর তা’রি বিহনে,
কাঁদি আকাশ বাতাস মোর করে হাহাকার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু

নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু

  • Sub Title: সূচীপত্রে থাকলেও গ্রন্থের ভেতরে গানটি নেই
চিরদিন কাহারো সমান নাহি যায়
চিরদিন কাহারো সমান নাহি যায়

চিরদিন কাহারো সমান নাহি যায়

  • Sub Title: আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়
 আর কি গৌর আসবে ফিরে
আর কি গৌর আসবে ফিরে

আর কি গৌর আসবে ফিরে

  • Sub Title: মানুষ ভজে যে যা কর, গৌর চাঁদ গিয়েছে সেরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন