“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঈদুজ্জোহার তকবীর শোন ঈদগাহে
ঈদুজ্জোহার তকবীর শোন ঈদগাহে
  • Sub Title: (তোর) কোরবানিরই সামান নিয়ে চল রাহে

ঈদুজ্জোহার তকবীর শোন ঈদগাহে।
(তোর) কোরবানিরই সামান নিয়ে চল রাহে।।
কোরবানিরই রঙে রঙিন পর লেবাস,

পিরহানে মাখ রে ত্যাগের গুল-সুবাস,
হিংসা ভুলে প্রেমে মেতে ঈদগাহেরই পথে যেতে
দে মোবারক-বাদ দীনের বাদশাহে।।

খোদারে দে প্রাণের প্রিয়, শোন এ ঈদের মাজেরা,
যেমন পুত্র বিলিয়ে দিলেন খোদার নামে হাজেরা,
ওরে কৃপণ, দিসনে ফাঁকি আল্লাহে।।

তোর পাশের ঘরে গরিব কাঙাল কাঁদছে যে
তুই তাকে ফেলে ঈদগাহে যাস সং সেজে,
তাই চাঁদ উঠল, এল না ঈদ, নাই হিম্মত নাই উম্মিদ,
শোন কেঁদে কেঁদে বেহেশত হতে হজরত আজ কী চাহে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নিশিতে স্বপন দেখলাম
নিশিতে স্বপন দেখলাম

নিশিতে স্বপন দেখলাম

  • Sub Title: আর স্বপনে দেখিয়া যারো উঠিলাম জাগিয়া-
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল

তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল

  • Sub Title: মুদিয়া আসিছে আঁখি তার চাহিয়া দেখিল চারি ধার
তোমার ফুলের মতন মন
তোমার ফুলের মতন মন

তোমার ফুলের মতন মন

  • Sub Title: ফুলের মতো সইতে নারে একটু অযতন
ও কথা বলো না তারে
ও কথা বলো না তারে

ও কথা বলো না তারে

  • Sub Title: আমার কপাল-দোষে চপল সেজন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন