দ্বৈত: ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায় (লো)।
নাচন দুজন মাদল, বাঁশি, নূপুর নিয়ে আয় (লো)॥
স্ত্রী: আর জনমে চোরকাঁটা তুই ছিলি (রে)এই জনমে আঁচল ছিঁড়ে হৃদয়ে বিঁধিলি।
পুরুষ: চোরকাঁটা নয় ছিলাম পানের খিলি লো
গয়না ছিলাম গায় (লো)॥স্ত্রী: ঝিলমিলয়ে ঝিলের জল নাচায় শালুক ফুল—
পুরুষ: শালুক যেন মুখাখানি তোর লো ঝিলের ঢেউ যেন এলোচুল।
স্ত্রী: কুহু কুহু ডেকে কোকিল কাহার কথা কহে
পুরুষ: সেই কথা কয় কোয়েলা আর জনমে করেছি যা তোরই বিরহে।
দ্বৈত: সে জনমের দু’টি হৃদয় এ জনমে হায়
এক হতে যে চায় লো এক হতে যে চায়॥
ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায়
- Sub Title: নাচন দুজন মাদল বাঁশি নূপুর নিয়ে আয় (লো)॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 13
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কানে আজো বাজে আমার তোমার গানের রেশ
- Sub Title: নয়নে মোর জাগে তোমার নয়নের আবেশ
এতো ঘুম নয় সই নয়ন ভরা রঙিন স্বপনে
- Sub Title: আমি যেন হারিয়ে গেছি কোন ফুলবনে
তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা
- Sub Title: স্ত্রী: তাহে মোরেই সহিতে হবে সূচীর জ্বালা
মোর না মিটিতে আশা, ভাঙিল খেলা
- Sub Title: জীবন প্রভাতে এ লো বিদায় বেলা॥
পরজনমে যদি আসি এ ধরায়
- Sub Title: ক্ষণিক বসন্ত যেন না ফুরায়॥
এ কোন মায়ায় ফেলিলে আমায়
- Sub Title: চির জনমের স্বামী—
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
- Sub Title: প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম
- Sub Title: মুরশিদ মোহাম্মদের নাম
মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন
- Sub Title: কে বিরহী রহি রহি দ্বারে আঘাত হানো
পথের দেখা এ নহে গো বন্ধু
- Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন
মদির আবেশে কে চলে ঢুলু-ঢুলু-আঁখি
- Sub Title: হেরিয়া পাপিয়া উঠিছে পিউ পিউ ডাকি
আগের মতো আমের ডালে বোল ধরেছে বৌ
- Sub Title: তুমিই শুধু বদ্লে গেছ আগের মানুষ নও
বাংলা
English 
Comments