দোলন-চাঁপা বনে দোলে, দোল-পূর্ণিমা রাতে
চাঁদের সাথে।
(শ্যাম) পল্লব-কোলে যেন দোলে রাধালতার দোলনাতে।।
(যেন) দেব-কুমারীর শুভ্র হাসি
ফুল হয়ে দোলে ধরায় আসি,
আরতির মৃদু জ্যোতি প্রদীপ-কলি-
দোলে যেন দেউল-আঙিনাতে।।বন-দেবীর ও কি রুপালি ঝুমকা চৈতি সমীরণে দোলে।
রাতের সলাজ আঁখি-তারা যেন তিমির আঁচলে।
ও যেন মুঠি-ভরা চন্দন-গন্ধ
দোলে রে গোপিনীর গোপন আনন্দ,
ও কি রে চুরি-করা শ্যামের নূপুর
চন্দ্রা-যামিনীর মোহন হাতে।।
দোলন-চাঁপা বনে দোলে, দোল-পূর্ণিমা রাতে
- Sub Title: চাঁদের সাথে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 67
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
স্বদেশ আমার! জানি না তোমার
- Sub Title: শুধিব মা কবে ঋণ
পিউ পিউ বোলে পাপিয়া
- Sub Title: পাপিয়া পিউ পিউ বোলে
হেলে-দুলে বাঁকা কানাইয়া গোকুল চলে
- Sub Title: গোপ-নারী ভুলি স্বজন
কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া
- Sub Title: আঁখি-বারি চাপিয়া
আধখানা চাঁদ হাসিছে আকাশে
- Sub Title: আধখানা চাঁদ নিচে
বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর
- Sub Title: সে আমারি গান প্রিয় সে আমারি সুর॥
কোন্ সে-সুদূর অশোক-কাননে
- Sub Title: আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা॥
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
- Sub Title: প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
ব’লো বঁধুয়ারে নিরজনে
- Sub Title: ব’লো বঁধুয়ারে
পথে পথে কে বাজিয়ে চলে বাঁশি
- Sub Title: হল বিশ্ব-রাধা ঐ সুরে উদাসী
ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল
- Sub Title: গোলক-চাঁপার ফুল
রবে না এ বৈকালি ঝড় সন্ধ্যায়
- Sub Title: বহিবে ঝিরিঝিরি চৈতালি বায়
বাংলা
English 