চল্- চল্- চল্!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী-তল,
অরুণ প্রাতের তরুণ দল, চল্ রে চল্ রে চল্চল্- চল্- চল্।।
ঊষার দুয়ারে হানি’ আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মাশান,
আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল।
চল্ রে নও জোয়ান, শোন রে পাতিয়া কান-
মৃত্যু-তোরণ-দুয়ারে দুয়ারে জীবনের আহবান।
ভাঙ্ রে ভাঙ্ আগল, চল্ রে চল্ রে চল্
চল্- চল্- চল্।।উর্ধ্বে আদেশ হানিছে বাজ-
শহীদী-ঈদের সেনারা সাজ,
দিকে দিকে চলে্ কুচকাওয়াজ
খোল রে নিঁদ-মহল।
কবে সে খোয়ালি বাদ্শাহি
সেই সে অতীতে আজো চাহি’
যা মুসাফির গান গাহি’
ফেলিস্ অশ্রুজল।যাক্ রে তখ্ত্-তাউস্
জাগ্ রে জাগ্ বেহুঁশ!
ডুবিল রে দেখ্ কত পারস্য
কত রোম গ্রীক্ রুষ,
জাগিল তা’রা সকল,
জেগে ওঠ্ হীনবল!
আমরা গড়িব নূতন করিয়া ধূলায় তাজমহল।
চল্- চল্- চল্।।
চল্ চল্ চল্
- Sub Title: ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 17
বাউল গান এর নতুন প্রবন্ধ
বোঝালে বোঝে না মনরায়
- Sub Title: আইনমত নিরিখ দিতে বেজার হয়
ও তার ঠিকের ঘরে ভুল পড়েছে মন
- Sub Title: কিসে চিনবি রে মানুষ রতন
পাশরিতে পারি না ও শ্যামরূপের নমুনা
- Sub Title: চক্ষের মাঝারে রূপে করে আনা জানা
হরি বলে হরি কাঁদে কেনে
- Sub Title: ধারা বহে দু’নয়নে
ধল গ্রামে প্রথম যখন হলো ধলবাজার
- Sub Title: বিভিন্ন ব্যবসা নিয়ে এলেন দোকানদার
এ কী হরষ হেরি কাননে
- Sub Title: পরান আকুল স্বপন বিকশিত মোহমদিরাময় নয়নে
হাওয়ার পাখি ভরা আমার
- Sub Title: মাটির পিঞ্জিরায়
ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি
- Sub Title: শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি
তব দরগাতে, ভেজি মোনাজাতে
- Sub Title: হাজার দুরুদও সালাম
ও প্রেম আর আমার ভালো লাগে না
- Sub Title: তোমার প্রেমের দায়ে জেল খাটিলাম
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর
- Sub Title: কিবা শোভা মনোহর গাইড়াছে কি কারিগর
বাংলা
English 
Comments