আমার হৃদয় শামাদানে জ্বালি’ মোমের বাতি।
নবিজিগো! জেগে আমি কাঁদি সারা রাতি।।
আশমানেরই চাঁদোয়াতলেচাঁদ সেতারার পিদিম জ্বলে,
ওরাও যেন খোঁজে তোমার আমার দুখের সাথি।।
দিনের কাজে পাই না সময় তাই নিরালা রাতে
তোমার পাওয়ার পথ খুঁজি গো কোরানের আয়াতে।
তোমায় পেলে পাব খোদায়
তাই শরণ যাচি তোমারি পায়
পাওয়ার আগে জেগে থাকি প্রেমের শয্যা পাতি।।
ঝরলে পাতা ডাকলে পাখি
চমকে ভাবি তুমি নাকি?
মসজিদে যাই গভীর রাতে খুঁজি আঁতিপাঁতি
রোজহাশরে পায় দেখা মোরে সবাই বলে
তোমার বিহনে ঘুম নাই নয়নে,
মোর জীবনে রোজ কিয়ামত আসে প্রতিপলে,
বিষের সমান লাগে আমার দুনিয়ার যশ-খ্যাতি।।
আমার হৃদয় শামাদানে জ্বালি মোমের বাতি
- Sub Title: নবিজিগো! জেগে আমি কাঁদি সারা রাতি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
- Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির
বিনা মেঘে বরষে বারি
- Sub Title: শুদ্ধ রসিক হলে মর্ম
অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা চির-চেনা
- Sub Title: ফোটাও মনের বনে তুমি বকুল হেনা
মন তুমি সেই ভাবনা কর
- Sub Title: ভাঙ্গব না তোর ঘুমের ঘোর
শোনগো সখী ললিতে আমার
- Sub Title: বন্ধে আমার দুক্ষ বুঝলো না ধু
হায় স্মরণে আসে গো অতীত কথা
- Sub Title: নয়নে জল ভরে তাই হৃদয় করে ব্যথা
আমার গানের মালা আমি করব কারে দান
- Sub Title: করব কারে দান
পাগলা হাওয়ার বাদল-দিনে
- Sub Title: পাগল আমার মন জেগে ওঠে
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা
- Sub Title: শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে ওগো নবীন রাজা
ওগো দরদী নাই এ সংসারে
- Sub Title: আমি এক হইয়া আসিলাম এ ভব সংসারে
গুরুকে ভজনা করো মন ভ্রান্ত হয়ো না
- Sub Title: সদাই থেকো সচেতনে
ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা
- Sub Title: শাক্ত-শৈব বুঝে, যেরূপে যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা
বাংলা
English 
Comments