বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু
হইব না আর পথহারা
বন্ধু স্বজন সব ছেড়ে যায়তুমি একা জাগো ধ্রুবতারা।।
মায়ারূপী হায় কত স্নেহ-নদী,
জড়াইয়া মোরে ছিল নিরবধি,
সব ছেড়ে গেল হারাইনু যদি
তুমি এসো প্রাণে প্রেমধারা।।ভ্রান্ত পথের শ্রান্ত পথিক
লুটায় তোমার মন্দিরে,
আরো যদি কিছু আছে মোর প্রিয়
লও বাঁচায়ে এ বন্দীরে।জগতের এই প্রেম বিষ-মিশা,
মিটে না তাহাতে অগস্ত্য-তৃষা;
হে প্রেম-সিন্ধু, মিটাও পিপাসা
চাহি না বন্ধু সুত দারা।।কি হবে লয়ে এ মায়ার খেলনা
কি হবে লয়ে এ তাসের ঘর,
ছুঁতে ভেঙে যায় তবু শিশুপ্রায়
ভুলাও মোদেরে নিরন্তর।
ডাকি লও মোরে মুক্ত আলোকে
তব আনদ-নন্দন-লোকে,
শান্ত হোক এ ক্রন্দন, আর
সহেনা এ বন্ধন কারা।।
বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু
- Sub Title: হইব না আর পথহারা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 12
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ও কে চলিছে বন-পথে
- Sub Title: নূপুর পায়ে রন ঝন ঝন্
তুমি আর একটি দিন থাকো
- Sub Title: হে চঞ্চল যাবার আগে
নূপুর মধুর রুনুঝুনু বোলে
- Sub Title: মন-গোকুলে রুনুঝুনু বোলে
ঈদুজ্জোহার তকবীর শোন ঈদগাহে
- Sub Title: (তোর) কোরবানিরই সামান নিয়ে চল রাহে
তুই কে ছিলি তাই বল
- Sub Title: কোন্ কাননের পুষ্পরানী কোন্ সরসীর জল॥
এল ঐ বনান্তে পাগল বসন্ত
- Sub Title: বনে বনে মনে মনে রঙ সে ছড়ায় রে
মালঞ্চে আজ কাহার যাওয়া-আসা
- Sub Title: ঝরা পাতায় বাজে
ফিরিয়া এসো এসো হে ফিরে
- Sub Title: বঁধু এ ঘোর বাদলে নারি থাকিতে একা
সবার কথা কইলে কবি, নিজের কথা কহ
- Sub Title: (কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ
আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস ননদীরে
- Sub Title: সই বলিস্ ননদীরে
যবে সন্ধ্যা-বেলায় প্রিয় তুলসী-তলায়
- Sub Title: তুমি করিবে প্রণাম
আবার শ্রাবণ এলো ফিরে
- Sub Title: দোল্না কেন বাঁধলে না গো এবার কদম-শাখে॥
বাংলা
English 
Comments