বাজিছে দামামা, বাঁধ রে আমামা
শির উঁচু করি মুসলমান।
দাওত এসেছে নয়া জমানারভাঙা কিল্লায় ওড়ে নিশান।।
মুখেতে কলমা হাতে তলোয়ার,
বুকে ইসলামি জোশ দুর্বার,
হৃদয়ে লইয়া এশ্ক আল্লার
চল আগে চল বাজে বিষাণ।
ভয় নাই তোর গলায় তাবিজ
বাঁধা যে রে তোর পাক কোরান।।নহি মোরা জীবন্ ভোগ বিলাসের,
শাহাদত চিল কাম্য মোদের,
ভিখারির সাজে খলিফা যাদের
শাসন করিল আধা-জাহান-
তারা আজ পড়ে ঘুমায় বেহোশ,
বাহিরে বহিছে ঝড় তুফান।।ঘুমাইয়া কাজা করেছি ফজর,
তখনও জাগিনি যখন জোহর,
হেলা ও খেলায় কেটেছে আসর,
মগরেবের আজ শুনি আজান।
জমাত-শামিল হও রে এশাতে
এখনও জমাতে আছে স্থান।।শুকনো রুটিরে সম্বল করে
যে ইমান আর যে প্রাণের জোরে
ফিরেছে জগৎ মন্থন করে
সে শক্তি আজ ফিরিয়ে আন।
আল্লাহু আকবর রবে পুন
কাঁপুক বিশ্ব দূর বিমান।।
বাজিছে দামামা, বাঁধ রে আমামা
- Sub Title: শির উঁচু করি মুসলমান
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে
- Sub Title: মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে
তোমার বাস কোথা যে, পথিক ওগো
- Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে
বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়
- Sub Title: ও মিছে আদর তবে না করিলে নয়?
শুনি বংশী প্ৰাণসজনী কদম্বে কি বংশী বটে
- Sub Title: আত্মা ইন্দ্ৰিয় মনাকর্ষণ করে প্রাণী আমার নাই গো ঘটে চি
যাব রে এ স্বরূপ কোন পথে
- Sub Title: স্বরূপ আয় রে আয়, এসে আমায়
ব্রজলীলা সাঙ্গ দিয়া যাই গো শ্ৰীমতী রাই
- Sub Title: তোমার প্রেমে বাঁধা আছে শ্যাম নাগর কানাই
ক্ষম অপরাধ ওহে দীননাথ
- Sub Title: কেশে ধরে আমায় লাগাও কিনারে
শ্যাম দে আনিয়া বৃন্দে গো শ্যাম আনিয়া বৃন্দে
- Sub Title: মনপ্ৰাণ আঁখি ঝুরে তাঁহার লাগিয়া
আরে ও কৃষক মজুর ভাই
- Sub Title: একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
- Sub Title: ঢালিতেছ এত সুখ ভেঙে গেল- গেল বুক-
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
- Sub Title: হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে
বাংলা
English 
Comments