তোরা যা লো সখি মথুরাতে
দেখে আয় কেমন আছে শ্যাম।
তোরা কুবুজা-সখার কাছেনিস নে লো নিস নে রাধা নাম।।
তাদের রাধার কথা
স্মরণ করায়ে দিয়ে দিস নে লাজ দিস নে ব্যথা।
বড়ো বাজ্বে ব্যথা,
মোর শ্যাম যদি লো পায় ব্যথা তার দ্বিগুন ব্যথা বাজবে বুকে
সে অভাগিনি রাধায় ভুলে যে দেশে হোক আছে সুখে।।সখি গো-
দেখে তোরে বিন্দে লো, বৃন্দাবনের কথা
গোবিন্দ শুধায় সে যদি,
(সখি লো),
বলিস- হে মাধব, মাধবী-কুঞ্জ তব ভেঙে গেছে
শুকায়েছে যমুনা নদী
(সখি হে)।
যমুনা শুকাইয়া শ্যাম তব শোকে হে,
লভিয়াছে আশ্রয় শ্রীরাধার চোখে হে।
ব্রজে বাজে নাকো বেণু, চরে নাকো ধেনু,
ফুল-দোল-রাস বন্ধ,
আর ময়ূর নাচে না তমাল-চূড়ায়,
কেঁদে লুটায় যশোদা-নন্দ।
বলিস্- তুমি আসার সাথে শ্যাম
পুড়ে গেছে ব্রজধাম।
গেছে জ্বলিয়া পুড়িয়া
গেছে গোকুলের খেলাঘর অকূলে ভাসিয়া।
বলিস্- কী হবে শুনে সে কথা
তুমি রাখাল নও তো আর,
এখন তুমি রাজাধিরাজ, এখন তুমি কুবুজার।।
তোরা যা লো সখি মথুরাতে
- Sub Title: দেখে আয় কেমন আছে শ্যাম
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে জন সাধকেরই মূল গোড়া
- Sub Title: বে মুরিদ বে-তালিম সে-ত,ফিরছে সদায় বেদ ছাড়া
ও জলে দেখিবি যদি আয়
- Sub Title: সোনার বরন গৌর আমার নদীয়ায় বেড়ায়
দেখ রে দিন কোথা হইতে হয়
- Sub Title: কোন পাকে দিন আসে ঘুরে, কোন পাকে রজনী যায়
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না
- Sub Title: আ য় আ য় আ য় আয় সে রসের সুধায় হৃদয় ভর্-না
ওহে প্রভু বিশ্বপতি
- Sub Title: নিজ গুণে দাও হে মুক্তি
আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে
- Sub Title: জগৎ ভাসাইলায় রে আমার প্রাণ হইরে নিলায় কোন্ কলে চি
মান ভাঙো রাই কমলিনী চাও গো নয়ন তুলিয়া
- Sub Title: কিঞ্চিৎ দোষের দোষী আমি চন্দ্রার কুঞ্জে গিয়া
কে লো রূপসী কাঁখে নিয়া কলসি
- Sub Title: জলের ঘাটে কেন আইলে ধাইয়া লো
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
- Sub Title: মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে
এসব দেখি কানার হাট বাজার - হাট বাজার
- Sub Title: বেদ বিধির পর শাস্ত্র কানা
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ
- Sub Title: আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব-
আমি জানলাম রে নিষ্ঠুর কালা
- Sub Title: তোর পিরিতি
বাংলা
English 
Comments