“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

লুকোচুরি খেলতে হরি হার মেনেছ
লুকোচুরি খেলতে হরি হার মেনেছ
  • Sub Title: লুকাতে চাও বৃথা হে শ্যাম ধরা পড় ক্ষণে ক্ষণে

লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে
লুকাতে চাও বৃথা হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে।।
গহন মেঘে লুকাতে চাও, অমনি চরণ-ছোঁওয়া লেগে

যে পথে ধাও সে পথ ওঠে ইন্দ্রধনুর রঙে রেঙে,
চপল হাসি চমকে বেড়ায় বিজলিতে নীল গগনে।।

রবি-শশী-গ্রহ-তারা তোমার কথা দেয় প্রকাশি,
ঐ আলোতে হেরি তোমার তনুর জ্যোতি মুখের হাসি,
হাজার কুসুম ফুটে ওঠে যেমনি লুকাও শ্যামল বনে।।

মনের মাঝে যেমনি লুকাও মন হয়ে যায় অমনি মুনি,
ব্যথায় তোমার পরশ যে পাই, ঝড়ের রাতে বংশী শুনি,
দুষ্টু তুমি দৃষ্টি হয়ে থাক আমার এই নয়নে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই

  • Sub Title: যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্তে পাই॥
ঐ কাজল-কালো চোখ
ঐ কাজল-কালো চোখ

ঐ কাজল-কালো চোখ

  • Sub Title: আদি কবির আদি রসের

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন