ও কূল-ভাঙ্গা নদী রে
আমার চোখের নীর এনেছি মিশাতে তোর নীরে।।
যে লোনা জলের সিন্ধুতে নদী নিতি তব আনাগোনা,মোর চোখের জল লাগবে না ভাই তার চেয়ে বেশি লোনা,
আমায় কাঁদাতে দেখে আসবিনে তুই উজান বেয়ে ফিরে।।আমার মন বোঝে না নদী,
তাই বারে বারে আসি ফিরে তোর কাছে নিরবধি।
তোর অতল তলে ডুবিতে চাই, তুই ঠেলে দিস তীরে।।তোর জোয়ারে সাগর ঠেলে ফেলে দেয়, তবু ভাটির স্রোতে
ফিরে ফিরে যাস রে নদী সেই সাগরের পথে,
তেমনি অবুঝ আমারো মন তোরই পিছে ফিরে।।
ও কূল-ভাঙ্গা নদী রে
- Sub Title: আমার চোখের নীর এনেছি মিশাতে তোর নীরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 16
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তৌহিদেরি বান ডেকেছে সাহারা মরুর দেশে
- Sub Title: সাহারা মরুর দেশে
বন-বিহারিণী চপল হরিণী
- Sub Title: চিনি আঁখিতে চিনি কানন
আমি নহি বিদেশিনী
- Sub Title: (ঐ) ঝিলের ঝিনুক বিলের শালুক ছিল মোর সঙ্গিনী
ঝরে বারি গগনে ঝুরুঝুরু
- Sub Title: জাগি একা ভয়ে ভয়ে
জগতের নাথ, করো পার হে
- Sub Title: মায়া-তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারাবার হে॥
কোন্ সুদূরের চেনা বাঁশীর
- Sub Title: ওরে আমার পলাতকা!
নাই চিনিলে আমায় তুমি
- Sub Title: চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতে হেনা॥
তুমি সুন্দর কপট হে নাথ
- Sub Title: তোমার ছলনা যে বোঝে না নাথ সেই সে দুঃখী ঘোর
শ্যামা তুই বেদেনির মেয়ে
- Sub Title: (তাই) মাঠে ঘাটে বেড়াস ধেয়ে
মালা যদি মোর ধূলায় মলিন হয়
- Sub Title: ব’সে আছি তাই অঞ্চলে নিয়ে কুসুমেরি সঞ্চয়॥
আজিকে তনু মনে লেগেছে রঙ লেগেছে রঙ
- Sub Title: বঁধূর বেশে ধরা সেজেছে অভিনব ঢং
বাংলা
English 
Comments