আসিলে কে গো বিদেশী
দাঁড়ালে মোর আঙিনাতে।
আঁখিতে লয়ে আঁখি-জললইয়া ফুল-মালা হাতে।।
জানি না চিনি না তোমায়,
কেমনে ঘরে দিব ঠাঁই,
অমনি আসে তো সবাই
হাতে ফুল, জল নয়ন-পাতে।।কত সে প্রেম-পিয়াসি প্রাণ
চাহিছে তোমার হাতের দান,
কাঁদায়ে কত গুলিস্তান
আমারে এলে কাঁদাতে।।ফুলে আর ভোলে না মোর মন, গলে না নয়ন-জলে,
ভুলিয়া জীবনে একদিন আজিও জ্বলি জ্বালাতে।।পাষাণের বুকে নদী বয়, যে পাষাণ সে পাষাণই রয়,
ও শুধু প্রতারণা ছল, নয়নে নীর, নিঠুর হৃদয়।
আমারে মালারি মতন দলিবে নিশি-প্রভাতে।।
আসিলে কে গো বিদেশি দাঁড়ালে মোর আঙিনাতে
- Sub Title: দাঁড়ালে মোর আঙিনাতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ননীরে
- Sub Title: কে বৃথা আশাভরে চাহিছে মুখ’পরে
পল্লীগ্রামের কবি আমি পল্লীর গান গাই
- Sub Title: স্বাধীন দেশে শোষণমুক্ত সমাজ গড়তে চাই
শ্যামকে দেখিবি যদি আয় গো
- Sub Title: শ্যামের বাঁশির ধ্বনি শুনা যায় ধু
গোপালকে আজ মারলি গো মা কেমন পরানে
- Sub Title: সে কি সামান্য ছেলে মা, তাই ভাবলি মনে
লীলা দেখে লাগে ভয়
- Sub Title: নৌকার উপর গঙ্গা বোঝায় ডাঙ্গায় বয়ে যায়
কি বুঝাও আমারে গো
- Sub Title: ঠেকিয়াছি পিরিতের কাছে মন প্ৰাণ সদাই টানে
রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিল
- Sub Title: বস্ত্ৰ থইয়া কলসী লইয়া নামিলাম গঙ্গার জলে
মা যশোদে দে তোর গোপালকে গোষ্ঠে লয়ে যাই
- Sub Title: সব রাখল মা বনে গেছে বাকি কেবল বলাই কানাই
হৃদয়-আবরণ খুলে গেল
- Sub Title: অন্তরে বাহিরে হেরিনু তোমারে
তোরা শুন গো শ্রবণে ধীর সমীরে বনে গো
- Sub Title: বাজে বাঁশি সুমধুর স্বরে ধু
নদীর নাম সই অঞ্জনা
- Sub Title: নাচে তীরে খঞ্জনা
বাংলা
English 
Comments