“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমারেই আমি চাহিয়াছি, প্রিয়
তোমারেই আমি চাহিয়াছি, প্রিয়
  • Sub Title: জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার॥

তোমারেই আমি চাহিয়াছি, প্রিয়, শতরূপে শতবার।
জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার॥
বনে তুমি যবে ছিলে বনফুল

গেয়েছিনু গান আমি বুল্বুল্,
ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার॥

তব সংগীতে আমি ছিনু সুর নৃত্যে নূপুর–ছন্দ,
আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুল–গন্ধ।
কত বসন্তে কত বরষায়
খুঁজেছি তোমায় তারায় তারায়,
আজিও এসেছি তেমনি আশায় ল’য়ে স্মৃতি–সম্ভার॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

লুকোচুরি খেলতে হরি হার মেনেছ
লুকোচুরি খেলতে হরি হার মেনেছ

লুকোচুরি খেলতে হরি হার মেনেছ

  • Sub Title: লুকাতে চাও বৃথা হে শ্যাম ধরা পড় ক্ষণে ক্ষণে
ঝলমল জরিন বেণী
ঝলমল জরিন বেণী

ঝলমল জরিন বেণী

  • Sub Title: দুলায়ে প্রিয়া কি এলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন