“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মেঘ বিহীন খর বৈশাখে
মেঘ বিহীন খর বৈশাখে
  • Sub Title: তৃষায় কাতর চাতকী ডাকে॥

মেঘ বিহীন খর বৈশাখে
তৃষায় কাতর চাতকী ডাকে॥
সমাধি-মগ্না উমা তপতী—

রৌদ্র যেন তার তেজঃজ্যোতি,
ছায়া মাগে ভীতা ক্লান্তা কপোতী—
কপোত-পাখায় শুষ্ক শাখে॥

শীর্ণা তটিণী বালুচর জড়ায়ে
তীর্থে চলে যেন শ্রান্ত পায়ে।

দগ্ধ-ধরণী যুক্ত-পাণি
চাহে আষাঢ়ের আশিস বাণী
যাপিয়া নির্জলা একদশীর তিথি
পিপাসিত আকাশ যাচে কাহাকে॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কেমনে হইব পার
কেমনে হইব পার

কেমনে হইব পার

  • Sub Title: হে প্রিয় তোমার আমার মাঝে এ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন