ভোল লাজ ভোল গ্লানি জননী
মুক্ত আলোকে জাগো!
কবে যে ঘুমালি মরণ-ঘুমে মাআর জাগিলি না গো।।
চরণে কাঁদে মা তেমনি জলধি,
বক্ষ আঁকড়ি কাঁদে নদ নদী,
ত্রিশ কোটি সন্তান নিরবধি
কাঁদে আর ডাকে মা গো।।শূন্য দেউল বন্ধ আরতি,
কাঁদিছে পূজারি; নাহি মা মুরতি,
পূজার কুসূম চন্দন যায়
আঁখি-জলে- ভাসিয়া মা গো।।যে তিতিক্ষা যে শিক্ষা লয়ে,
অতীতে ছিলি মা রাজরানী হয়ে,
লয়ে সে মহিমা পুন নির্ভয়ে
বিশ্ব-বুকে দাঁড়া গো।।বিশ্বের এই খল কোলাহলে
তুই আয় কল্যাণ-দীপ জ্বেলে,
বিরোধের শেষে তুই শান্তি মা
মৃত্যুশেষে সুধা গো।।
ভোলো লাজ ভোলো গ্লানি জননী
- Sub Title: মুক্ত আলোকে জাগো!
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 120
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমার দুখের বন্ধু, তোমার কাছে
- Sub Title: চাইনি তো এ সুখ
সই কই লো আমার ঘর নিকোবার
- Sub Title: পুরুষ: আহা ন্যাতা নয় গো শীতের কাঁথা এই যে আমি হেথায়॥
চুড়ির তালে নুড়ির মালা
- Sub Title: রিনিঝিনি বাজে লো—
আর্শিতে তোর নিজের রূপই দেখিস চেয়ে’ চেয়ে’
- Sub Title: আমায় চেয়ে দেখিস না তাই রূপ-গরবী মেয়ে
কৃষ্ণ কৃষ্ণ বল রে মন কৃষ্ণ কৃষ্ণ বোল
- Sub Title: কৃষ্ণ কৃষ্ণ বল রে মন প্রেমের লহর তোল
তেমনি চাহিয়া আছে নিশীথের তারাগুলি
- Sub Title: লতা-নিকুঞ্জে কাঁদে আজও বন-বুলবুলি
ওরে মাঝি ভাই
- Sub Title: তুই কি দুখ পেয়ে কূল হারালি
ধুলি-পিঙ্গল জটাজুট মেলে
- Sub Title: আমার প্রলয় সুন্দর এলে॥
উচাটন মন ঘরে রয় না
- Sub Title: ডাকে পথে বাঁকা তব নয়না (পিয়া মোর)
মোর ঘুমঘোরে এলে মনোহর
- Sub Title: নমো নম নমো নম নমো নম
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
- Sub Title: প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তুমি আমার সকাল বেলার সুর
- Sub Title: হৃদয় অলস-উদাস-করা অশ্রুভারাতুর
বাংলা
English