“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি গগন গহনে সন্ধ্যাতারা
আমি গগন গহনে সন্ধ্যাতারা
  • Sub Title: কনক গাঁদার ফুল গো

আমি গগন গহনে সন্ধ্যাতারা
কনক গাঁদার ফুল গো।
গোধূলির শেষে হেসে উঠি আমি

এক নিমেষের ভুল গো॥

আমি কণিকা,
আমি সাঁঝের অধরে ম্লান আনন্দ-কণিকা
আমি অভিমানিনীর খুলে ফেলে দেওয়া মণিকা
আমি দেব-কুমারীর দুল গো॥

আলতা রাখার পাত্র আমার
আধখানা চাঁদ ভাঙা
তাহারি রং গড়িয়ে প’ড়ে
ঐ অস্ত-আকাশ রাঙা।

আমি একমুঠো আলো কৃষ্ণা-সাঁঝের হাতে
আমি নিবেদিত ফুল আকাশ-নদীতে রাতে
ভাসিয়া বেড়াই যাঁর উদ্দেশে গো
তার পাই না চরণ মূল॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

গগনে খেলায় সাপ বরষা-বেদিনী
গগনে খেলায় সাপ বরষা-বেদিনী

গগনে খেলায় সাপ বরষা-বেদিনী

  • Sub Title: দূরে দাঁড়ায়ে দেখে ভয়-ভীতা মেদিনী॥
ভীরু এ মনের কলি ফোটালে না কেন
ভীরু এ মনের কলি ফোটালে না কেন

ভীরু এ মনের কলি ফোটালে না কেন

  • Sub Title: জয় করে কেন নিলে না আমারে কেন তুমি গেলে চলি॥
কবি সবার কথা কইলে এবার
কবি সবার কথা কইলে এবার

কবি সবার কথা কইলে এবার

  • Sub Title: (কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন