“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বন্ধু পথ চেয়ে চেয়ে
বন্ধু পথ চেয়ে চেয়ে
  • Sub Title: আকাশের তারা পৃথিবীর ফুল গণি

বন্ধু পথ চেয়ে চেয়ে
আকাশের তারা পৃথিবীর ফুল গণি
বন্ধু ফুল পড়ে ঝ’রে, তারা যায় ম’রে

এলো না হৃদয়-মণি
ফিরে এলো না হৃদয়-মণি॥

কত নদী পেল খুঁজিয়া সাগর
আমিই পাই না তোমার খবর
বন্ধু সকলেরি চাঁদ ওঠেরে
আমারি চির আঁধার রজনী॥

যমুনার জলও শুকায় রে বন্ধু
আমার শুকায় না আঁখি-বারি
এত কান্দন কাঁদিলে গোকূলে
হতাম-ব্রজ-কুমারী, বন্ধু-
হতাম রাধা প্যারী।

মহা পারাবার তারও আছে পার
আমার দুখের পার নাহি আর
বন্ধু মণি না পাইনু বৃথায় পুষিনু
কাল বিরহের ফণি
পুষিনু কাল বিরহের ফণি॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

জগতের নাথ, করো পার হে
জগতের নাথ, করো পার হে

জগতের নাথ, করো পার হে

  • Sub Title: মায়া-তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারাবার হে॥
তুমি সুন্দর কপট হে নাথ
তুমি সুন্দর কপট হে নাথ

তুমি সুন্দর কপট হে নাথ

  • Sub Title: তোমার ছলনা যে বোঝে না নাথ সেই সে দুঃখী ঘোর
কালো জাম রে ভাই
কালো জাম রে ভাই

কালো জাম রে ভাই

  • Sub Title: লাউ বুঝি তোর দিদি মা আর কুমড়ো তোর দাদা মশাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন