“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হে বিধাতা! দুঃখ শোক মাঝে তোমারই পরশ রাজে
হে বিধাতা! দুঃখ শোক মাঝে তোমারই পরশ রাজে
  • Sub Title: দুঃখ-শোক মাঝে তোমারই পরশ রাজে

হে বিধাতা!
দুঃখ-শোক মাঝে তোমারই পরশ রাজে,
কাঁদায়ে জননী-প্রায় কোলে কর পুনরায়,

শান্তি-দাতা,
হে বিধাতা।।

ভুলিয়া যাই হে যবে সুখ-দিনে তোমারে
স্মরণ করায়ে দাও আঘাতের মাঝারে।
দুঃখের মাঝে তাই হে প্রভু তোমারে পাই
দুঃখ-ত্রাতা,
হে বিধাতা।।

দারা-সুত-পরিজন-রূপে প্রভু অনুখন
তোমার আমার মাঝে আড়াল করে সৃজন;
তুমি যবে চাহ মোরে লও হে তাদের হরে
ছিঁড়ে দিয়ে মায়া-ডোরে ক্রোড়ে ধর আপন।
ভক্ত সে প্রহ্লাদ ডাকে যবে নারায়ণ
নির্মম হয়ে তার পিতারও হর জীবন,
সব যবে ছেড়ে যায় দেখি তব বুকে হায়
আসন পাতা।
হে বিধাতা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আকাশে আজ কোন্‌ চরণের
আকাশে আজ কোন্‌ চরণের

আকাশে আজ কোন্‌ চরণের

  • Sub Title: বাতাসে আজ কোন্‌ পরশের লাগে হাওয়া
শ্যামা নামের লাগলো আগুন
শ্যামা নামের লাগলো আগুন

শ্যামা নামের লাগলো আগুন

  • Sub Title: যত জ্বলি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন