“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নাচের নেশার ঘোর লেগেছে
নাচের নেশার ঘোর লেগেছে
  • Sub Title: নয়ন পড়ে ঢু’লে লো

নাচের নেশার ঘোর লেগেছে
নয়ন পড়ে ঢু’লে লো
নয়ন পড়ে ঢু’লে।

বুনোফুল পড়লো ঝ’রে নাচের ঘোরে
দোলন-খোঁপা খুলে লো,
দোলন-খোঁপা খুলে॥

শুনে এই মাদল-বাজা
নাচে চাঁদ রাতের রাজা নাচে লো নাচে—
শালুকের কাঁকাল ধ’রে
তাল-পুকুরের জলে হে’লে দু’লে লো,
জলে হে’লে দু’লে॥

আঁউরে গেল ঝুম্কো জবা
লেগে গরম গালের ছোঁওয়া
বাঁশী শুনে ঘুলায় মনে
কয়লা-খাদের ধোঁওয়া লো,
কয়লা-খাদের ধোঁওয়া।

সই নাচ ফুরালে ফিরে’ ঘরে,
রাত কাটাব কেমন ক’রে
পড়বে মনে বাঁশুরিয়ার চোখ দু’টি টুলটুলে লো
চোখ দু’টি টুলটুলে লো॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তোমার ফুলের মতন মন
তোমার ফুলের মতন মন

তোমার ফুলের মতন মন

  • Sub Title: ফুলের মতো সইতে নারে একটু অযতন
সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে
সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে

সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে

  • Sub Title: হাসিয়া ফুরায় তব উৎসব-নিশি (প্রিয়) পোহায় না মোর রাতি॥
লুকোচুরি খেলতে হরি হার মেনেছ
লুকোচুরি খেলতে হরি হার মেনেছ

লুকোচুরি খেলতে হরি হার মেনেছ

  • Sub Title: লুকাতে চাও বৃথা হে শ্যাম ধরা পড় ক্ষণে ক্ষণে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন