এল ওই পূর্ণিমা চাঁদ ফুল-জাগানো
বহে বায় বকুল-বনের ঘুম-ভাঙানো।।
লাগিল জাফরানি-রঙ শিউলি-ফুলেফুটিল প্রেমের কুঁড়ি পাপড়ি খুলে,
খুশির আজ আমেজ লাগে মন-রাঙানো।।
চাঁদিনী ঝিলমিলায় নীল ঝিলের জলে,
আবেশে শাপলা ফুলের মৃণাল টলে,
জাগে ঢেউ দিঘির বুকে দোল-লাগানো।।এস আজ স্বপন-কুমার নিরিবিলি
খুলিয়া গোপন প্রাণের ঝিলিমিলি,
এস মোর হতাশ প্রাণের ভুল-ভাঙানো।।
এল ঐ পূর্ণিমা চাঁদ ফুল-জাগানো
- Sub Title: বহে বায় বকুল-বনের ঘুম-ভাঙানো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 128
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
দূর আরবের স্বপন দেখি
- Sub Title: বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে
আজি বাদল ঝরে মোর একেলা
- Sub Title: হায় কী মনে পড়ে মন এমন করে
নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা হলো শুরু
- Sub Title: নিবিড় সে-কোন্ বেদনাতে ভয়-আতুর এ বুক কাঁপল দুরু-দুরু
কোকিল সাধিলি কি বাদ
- Sub Title: নিশি অবসান হল
মদিনার শাহানশাহ্ কোহ-ই-তূর-বিহারি
- Sub Title: মোহাম্মদ মোস্তফা নবুয়তধারী
দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
- Sub Title: দীন-ই-ইসলামি লাল মশাল
ব্রজ-দুলাল ঘনশ্যাম
- Sub Title: মোর হৃদে কর বিহার হে
তওফিক দাও খোদা ইসলামে
- Sub Title: মুসলিম-জাঁহা পুন হোক আবাদ
প্রিয়তম এত প্রেম দিও না গো সহিতে পারি না আর
- Sub Title: সহিতে পারি না আর
এ জনমে মোদের মিলন হবে না
- Sub Title: হবে না আর জানি জানি
মোরে ভালবাসায় ভুলিয়ো না
- Sub Title: পাওয়ার আশায় ভুলিয়ো
নাম-হারা ঐ গাঙের পারে বনের কিনারে
- Sub Title: বেতস-বেণুর বনে কে ঐ বাজায় বীণা রে
বাংলা
English